ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ’র) উদ্বোধন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ১০ম ব্যাচে ৩ মাস মেয়াদী টেলরিং ও বøক বাটিকের উপরে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।
এসময় উপস্থিত ছিলেন, টেইলারিং প্রশিক্ষক নাজহাত সুলতানা, বøকবাটিক প্রশিক্ষক রবিউল ইসলাম সহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারীবৃন্দ। টেলারিং এ ২৫ জন এবং বøববাটিক এ ২৫ জন মোট ৫০ জনকে ১০ ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে মহিলা বিষয়ক অফিসার সূত্রে জানাগেছে।


