IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> কাজিহাটা এলাকার রাস্তার সমস্যার সমাধান

কাজিহাটা এলাকার রাস্তার সমস্যার সমাধান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ডের কাজিহাটা এলাকার রাস্তার জায়গা দখলে নিতে সম্প্রতি কার্পেটিং হওয়া রাস্তা কেটে কার্পেটিং তুলে ফেলেন ১১তলা বিশিষ্ট শুভেচ্ছা ভিউ ভবনের মালিক আনিসুর রহমান খসরু। এ ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী।

খবর পেয়ে শুক্রবার পৌনে ২টার দিকে সেখানে ছুটে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় এলাকাবাসীর সমস্যা কথা শোনেন এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাসিক মেয়র বলেন, ‘ভবন মালিক এভাবে রাস্তার কার্পেটিং তুলে ফেলে জায়গা দখলে নিতে পারেন না। রাস্তাটি প্রশস্তই থাকবে। শিগগিরই ক্ষতিগ্রস্থ রাস্তাটির কার্পেটিং করা হবে।’ মেয়রের ঘোষণা শুনে আনন্দিত ও উচ্ছ্বসিত হন এলাকাবাসী এবং মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান তারা।

এ সময় রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, কার্যনির্বাহী সদস্য জানে আলম খান জনি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ৮নং ওয়ার্ডের কাজিহাটা এলাকায় ১১তলা বিশিষ্ট শুভেচ্ছা ভিউ ভবনের পাশে প্রায় ১২ ফিট প্রশস্ত রাস্তা আছে। রাস্তা কাজিহাটা এলাকার প্রায় ৩০০ পরিবারের মানুষে যাতায়াত করেন। সম্প্রতি রাস্তাটিংর কার্পেটিং কাজ করে রাজশাহী সিটি কর্পোরেশন। রাস্তায় নিজের জায়গা রয়েছে দাবি করে আনিসুর রহমান খসরু তার লোকজন দিয়ে তিন ফিট প্রশস্ত রাস্তা কেটে কার্পেটিং তুলে ফেলেন। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। এরপরিপ্রেক্ষিতে মেয়র মহোদয়ের হস্তক্ষেপে রাস্তার সমস্যা সমাধান হয়।

এলাকাবাসী বলেন, মেয়র মহোদয় জনগণের পক্ষেই রায় দিয়েছেন। রাস্তাটি প্রশস্ত হওয়ায় এলাকাবাসী অনেক উপকৃত হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31