ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন প্রতিবন্ধী নারীর আয় বৃদ্ধির জন্য তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
প্রফেসনাল সোস্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে শনিবার উপশহরস্থ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রফেসনাল সোস্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, প্রতিবন্ধী নারী ও শিশুদের কল্যাণে কাজ করছে সরকার। প্রতিবন্ধীদের বিশেষ ভাতাও প্রদান করছে সরকার। সরকারি উদ্যোগের পাশাপাশি এমননিভাবে বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা বা ব্যক্তি প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসলে তারা অনেকটা উপকৃত হবে।


