IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> সারাদিন রিকশা চালানোর দাবিতে বিক্ষোভ

সারাদিন রিকশা চালানোর দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে এখন একটি ব্যাটারিচালিত ইজিবাইক দিনের সব সময় চলতে পারে না। সকাল থেকে দুপুর সবুজ তো দুপুর থেকে রাত চলে মেরুন রঙের ইজিবাইক। যানজট কমাতে এই সিদ্ধান্ত কার্যকর করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

ব্যাটারিচালিত তিন চাকার রিকশার ক্ষেত্রেও একই নিয়ম চালু করতে চেয়েছিল নগর সংস্থা। এর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছেন দুই আসনের রিকশার চালকরা। তাদের দাবি, তারা সারাবেলায় রিকশা চালাতে চান। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

এর আগে সম্প্রতি রাসিকের সাধারণ সভায় শিফট ভাগ করে রিকশা চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়। কয়েকদিন এ নিয়ে নগরজুড়ে মাইকিং করা হয়। সোমবার থেকেই সিদ্ধান্ত কার্যকরের কথা ছিল। কিন্তু এ দিন সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে রিকশা চালকেরা বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। ফলে নগরীতে রিকশা চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। রিকশা চালকরা নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

দুপুরে মেয়র খায়রুজ্জামান লিটন গিয়ে রিকশা চালকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রিকশা চালকদের সংগঠনের পক্ষ থেকে কোন আপত্তি জানানো হয়নি। হঠাৎ আজ সিদ্ধান্ত কার্যকরের সময় চালকেরা বিক্ষোভ করছেন। রিকশা চালকরা ক্ষতিগ্রস্ত হন, তারা সমস্যায় পড়েন, এমন কোন সিদ্ধান্ত আমরা নেব না। আমরা বিষয়টি নিয়ে রিকশা চালকদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসব। উভয়পক্ষের আলোচনা শেষেই সিদ্ধান্ত হবে।

মেয়র রাস্তা অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। এ সময় রিকশা চালকেরা রাস্তা অবরোধ তুলে নেন। এর আগে রিকশা চালকদের পক্ষ থেকে মেয়র লিটনকে একটি স্মারকলিপি দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চার্জার রিক্সা ও গ্যারেজ মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, কার্যকরী সভাপতি কামরুজ্জামান আজম, সদস্য পিন্টু, মনির, শফিকুল তানজির, সাকিব, সাইদুর প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31