IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> পুঠিয়ায় মাটিবাহী ট্রাক্টরে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ

পুঠিয়ায় মাটিবাহী ট্রাক্টরে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় গ্রামীন সড়কে পুকুর খননের মাটিবাহী ট্রাক্টরের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। এ থেকে পরিত্রাণ পেতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারইপাড়া গ্রামের আব্দুস সালাম ফসলী জমিতে বিশাল পুকুর খনন করছেন। আর ওই পুকুরের মাটি বহন করতে বিভিন্ন ইটভাটার শতাধিক ট্রাক্টর প্রতিদিন ভোর থেকে গভীররাত পর্যন্ত যাতায়াত করছে পূর্বকাঠালবাড়িয়া-পীরগাছা সড়ক দিয়ে। এতে করে ওই সড়কটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নিয়ন্ত্রণহীন ওই ট্রাক্টরের অবাধ যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের সাধারণ মানুষ।

গ্রামবাসী আশরাফ আলী বলেন, এক প্রভাবশালী ব্যাক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে ফসলী জমিতে পুকুর খনন করছে। আর আমরা এর ভোগান্তিতে পড়েছি। প্রতিবাদ করতে গেলে ওই মহলটি আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। যার কারণে আমরা একটি লিখিত অভিযোগ গত ১ ফেব্রæয়ারী দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছি।

তবে এ বিষয়ে পুকুর খননকারী আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রকার বক্তব্য দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31