ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০৯ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, চারঘাট মডেল থানা পুলিশ আব্দুল বারি ওরফে তাজ (৩৫) এবং মতিউর রহমান (৩২) কে ০২ বোতল ফেন্সিডিল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


