IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় ধর্ষণে অন্ত:সত্ত্বা নারীর শিশুকে কোলে নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘায় ধর্ষণে অন্ত:সত্ত্বা নারীর শিশুকে কোলে নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের শিকার হওয়া অন্ত:সত্ত্বা সেই গৃহবধূর ভরণ পোষণের দায়িত্ব নেয়ার পর এবার ভুমিষ্ট শিশু রাসেলকে কোলে নিয়ে আর্শিবাদ করলেন পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার রাতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার বাড়িতে গিয়ে তিনি এ আর্শিবাদ করেন।

অনুসন্ধানে জানা যায়,ওই নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম। এক পর্যায় তিনি অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভুগী নারী।

এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আর এ খবরটি চোখে পড়ে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। তিনি অসহায় ওই নারীর মেডিকেল চেকাপ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার শিশুর লালন-পালন-সহ সকল কিছুর ব্যয় বহন করার প্রতিশ্রুতি দেন।

এদিকে গত ২৫ দিন পুর্বে আলোচিত ওই নারীর গর্ভ থেকে একটি পুত্র শিশু ভুমিষ্ট হয়। অত:পর ওই শিশুর নাম রাখা হয় রাসেল। সেই রাসেলকে শুক্রবার রাতে কোলে নিয়ে দোয়া ও আর্শিবাদ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর শিশুর মায়ের হাতে ফের নগদ অর্থ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সকল ইউপি চেয়ারম্যান ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু সহ সহযোগী সংগঠনের নের্তৃবুন্দ।

বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা জানান, ভুক্তভোগী ওই নারীর খবরটি শোনার পর আমি সেখানে ছুটে যাই এবং থানায় মামলা দেয়ার ব্যবস্থা করি। এরপর বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ পড়ে ব্যথিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি তাৎক্ষনাত আমাকে ফোন করে ওই শিশুর দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31