ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৬ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০২ জন, কাটাখালী থানা ০৩ জন, বেলপুকুর থানা ০১ জন, শাহমখদুম থানা ০১ জন, এয়ারপোর্ট থানা ০৩ জন, পবা থানা ০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৩ জন, কর্ণহার থানা ০১ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ পারভেজ পায়েল (২২)কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে।
এদিকে, রাজপাড়া থানা পুলিশ পিয়ারুল ইসলাম (২৫)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে, মোসাব্বির হাসান হাবিব (১৯)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ শ্রী অজয় মহন্ত (২০)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, দামকুড়া থানা পুলিশ মনির (২৭)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে ও ডিবি পুলিশ রিদয় শিকদার (২৩)কে ৫০ গ্রাম হেরোইন ও ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


