ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০২ জন, মোহনপুর থানা ০৫ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০৫ জন, পুঠিয়া থানা ০৪ জন, বাঘা থানা ০৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আব্দুল আজাদ ওরফে আজাদ (৫৫) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ নাজমুল হক (৩২) কে ০৫ লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


