ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৭ জন, রাজপাড়া থানা ০২ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০২ জন, কাটাখালী থানা ০২ জন, বেলপুকুর থানা ০২ জন, শাহমখদুম থানা ০১ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৬ জন ও দামকুড়া থানা ০২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ রাহাত হোসেন রনি (৩৫)কে ৬০ গ্রাম গাঁজানসহ আটক করে, নাজমুল ইসলাম (৩০)কে ০৩ বোতল ফেন্সিডলসহ আটক করে।
এদিকে, রাজপাড়া থানা পুলিশ সৈকত হাসান ওরফে রকি (২০)কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে। কাটাখালী থানা পুলিশ মনিরুল ইসলাম (৩২)কে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
অপরদিকে, বেলপুকুর থানা পুলিশ জুয়েল (২৬) ও আব্দুল বারী ওরফে শিপু দ্বয়কে ১৩ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


