ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৭ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ০২ জন, কাটাখালী থানা ০১ জন, বেলপুকুর থানা ০১ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০২ জন, দামকুড়া থানা ০২ জন ও ডিবি পুলিশ ১২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ জাহিদুল ইসলাম (৪০)কে ০৮ গ্রাম হেরোইনসহ আটক করে, শাহা আলম (৩২)কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে, সজিবুল ইসলাম সবুজ ওরফে সজু (৩২)কে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে।
এদিকে, মতিহার থানা পুলিশ সুমন (৩২)কে ১৭.৫ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এবং ডিবি পুলিশ প্রিন্স (৩০)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


