IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাঘায় ফেন্সিডিল-হিরোইন-ইয়াবাসহ আটক ৭

বাঘায় ফেন্সিডিল-হিরোইন-ইয়াবাসহ আটক ৭

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মাদকদ্রব অধিদপ্তর ও পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল, হিরোইন ও ইয়াবাসহ ৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা গেছে, রাজশাহী মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সঙ্গীয় ফোর্স সকাল ১০ টার সময় উপজেলার চন্ডিপুর তিনখুটি নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চাপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী যাওয়ার পথে শামসুল হক (৫০)নামে একজন মোটর সাইকেল চালকের পথরোধ করে। এরপর তার শরীর তল্লাশী করে ২ শ’ গ্রাম হিরোইন উদ্ধার করে। শামসুলের পিতার নাম শুকুর উদ্দিন। তার বাড়ী শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে।

এর আগে সকাল ৮ টার সময় ঐ একই স্থানে বাঘা থেকে ঢাকা গামী সুপার সনি বাস থামিয়ে ৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক করেন পার্শ্ববর্তী চারঘাট উপজেলার রায়পুর গ্রামের সজিব আলী (১৬) কে। তার পিতার নাম সবুজ আলী বলে জানা গেছে।

অপরদিকে, উপজেলার ছাতারী এলাকার তিন রাস্তার মোড়ে ৫ বোতল ফেন্সিডিল সহ লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের আলিমুদ্দিনের ছেলে মানিক হোসেন (৪০), নওদাপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে জিয়াউল হক জিন্না (৩৬) এবং একই গ্রামের হাসমত আলীর ছেলে মনিরুল ইসলাম মনি (৩০) কে ১০০ সি.সি কালো রঙ্গের একটি মোটরসাইকেল সহ আটক করে পুলিশ।

সর্বশেষ ওয়ারেন্টভূক্ত দু’জন আসামীকে উপজেলার সড়কখাট এলাকায় ইয়াবা সেবন করা অবস্থায় বিকেল ৫ টার সময় আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার নারায়নপুর গ্রামের আসলাম উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (৪০) ও একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহান আহম্মেদ (২৫)।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পৃথক-পৃথক স্থান থেকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং পুলিশের অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে অটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news