ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এক গৃহবধুকে ইপটিজিং করার অপরাধে রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আটঘরি এলাকা থেকে ঐ যুবককে আটক করা হয়।
অভিযোগে জানা গেছে, উপজেলার আটঘরি এলাকার মহির উদ্দিনের পুত্র রবিউল ইসলাম (২২) গত ১৬ ফেব্রæয়ারী সন্ধ্যার পর একই এলাকার এক গৃহবধুকে রাস্তায় একা পেয়ে তার শাড়ির আচল এবং হাত ধরে টানা-হেচড়া করে। এ সময় ঐ গৃহবধুর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
পরক্ষনে ঐ গৃহবধু তার স্বামীকে সাথে করে বাঘা থানায় এসে রবিউল ইসলামে নামে একটি ইপটিজিং মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে শনিবার ২০-ফেব্রæয়ারী সন্ধ্যায় ঐ যুবককে আটক করে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)নজরুল ইসলাম জানান, আটক রবিউল ইসলামকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


