IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : আজ সমগ্র দেশের ন্যায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদযাপিত হল শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা এবং সেইসাথে ছিল ইতোমধ্যেই ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়ে যাওয়া আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।

এর আগে দিনের শুরুতেই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজকের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম তাহমিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ, ওয়ান ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান।

আয়োজনটির আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, আয়োজক ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমা রহমান এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মান্নান খান। এছাড়াও এ সময় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কামনা রাণী এবং এবং উপরভদ্রা ও উপশহর শাখার শাখা প্রধান ফাতেমা জোহরা ও তুহিনা পারভীন উপস্থিত ছিলেন।

আয়োজনে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ বিরাজ আহমেদ ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে একুশের চেতনাকে অন্তরে লালন করে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে সকলকে আহ্বান জানান। নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বাংলা ভাষার সুষ্ঠু ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সকলকে ভাষার অপব্যবহার থেকে বিরত থাকা এবং ভাষাকে বিকৃত করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন ১৯৫২ সালে ভাষা শহীদেরা যে ভাষাকে আমাদের মুখের ভাষা হিসেবে দান করে গেছেন তাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলা ভাষাকে সকল ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করে ভাষার মর্যাদা রক্ষার্থে সকলকে একযোগে কাজ করতে হবে।

আয়োজন এর সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে করোনাকালীন এই মহামারিতে সকলের সুস্থতা কামনা করে বলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ একুশের চেতনাকে অন্তরে লালন করে বাংলা ভাষাকে শিশুদের মাঝে সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠানটি সবসময় বদ্ধপরিকর।

পরিশেষে ইতোমধ্যেই ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের অভিভাবকদের হাতে স্বাস্থ্যবিধি মেনে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সেইসাথে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31