ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৩ জন, রাজপাড়া থানা ০৮ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ০২ জন, বেলপুকুর থানা ০১ জন, শাহমখদুম থানা ০১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ০১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, রাজপাড়া থানা পুলিশ জাহিদুল ইসলাম (২০), আশিক শাহ (২০) দেরকে ০১ টি দেশীমদসহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ কাওসার (৪৫)কে ৪.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ আলীমকে ২০ পিছ ইয়াবাসহ আটক করে, তজ্জেম (৫৪)কে ৫.৫০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বেলপুকুর থানা পুলিশ ফিরোজ আহম্মেদ রূপন (৩৩)কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


