ধূমকেতু প্রতিবেদক : বাড়ি উপরে গাছ পড়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষাপেল রাজশাহী নগরীর বুলনপুর এলাকার রুহুল কুদ্দুস (রেন্টু) ’র মা নূরজাহান বেওয়া। তবে এ ঘটনায় তিনটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাধের ধারে থাকা কৃষ্ণচূড়া গাছ টি হঠাৎ পরে যায। এসময় বাড়িতে কেউ ছিলো না। মা তার ভিজা কাপুড় গুলো মেলতে গেয়ে ছিলো বাড়ির বাহিরে তাই মা রক্ষা পেয়েছে বলে জানান রেন্টু। তিনি আরো বলেন কোন কিছু বোছার আগে গাছটি বাড়ির উপরে পরে যায়। বাড়ি থেকে কোন কিছু অন্য স্থানে নিতে পারি নি। তবে তিনটি ঘর মিলে ক্ষতির পরিমান প্রায় এক লক্ষ টাকার মতো। তবে গাছটি কাটার জন্য রাসিক ৪ নং কাউন্সিলর রুহুল আমীন টুনুকে জানো হয়েছে। তবে এই রেপট লেখা পর্যন্ত গাছ কাটা কোন লোক আসে নি বলে জানা গেছে।


