ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দু’শ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ এসব আসামীদের আটক করেন।
অটককৃতরা হলো, উপজেলার হামিদ কুমড়া গ্রামের আসাদুল (৩০) চকরাজাপুর গ্রামের আবু সামা (৩২) ও শরিফুল ইসলাম (৩০), রুস্তমপুর গ্রামের শফিকুল ইসলাম(২৮) এবং কেশবপুর এলাকার নাইমুল ইসলাম(৩০)।
এদের মধ্যে, নাইমুলের কাছ ২’শ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে নিশ্চিত করেন পুলিশ।
অন্যান্য আসামীদের নামে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু থাকায় পুলিশ তাদের আটক করেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের বৃহস্পতিবার সাকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


