IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ। বৃহস্পতিবার কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূলে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ১১ মার্চ বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি’র কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ২ কেজি গাঁজাসহ রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া গ্রামের আঃ সাত্তারের স্ত্রী মাহমুদা খাতুন (২১) ও একই গ্রামের মৃত আঃ করিমের ছেলে জামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। অপর ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অন্য একটি টিম ১১ মার্চ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায় অভিযান চালায়। এসময় ১০৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে তার অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ গ্রামের তারেকের ছেলে সাইহানুর রহমান ওরফে জজ (৩৫)। তার এর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news