ধূমকেতু প্রতিবেদক : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, রাজশাহী জেলা ইউনিটের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার নগরীর সপুরা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, রাজশাহী জেলা ইউনিটের সভাপতি আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সামসুল হক, চাহার উদ্দিন, ওয়ালী আহাদ, মহসিন আলী, বিকাশ কুমার দাশ, যুগ্ম সম্পাদকবৃন্দ আবু নঈম সামসুর রহমান (মিন্টু), নুরুজ্জামান (ফটিক), কোষাধ্যক্ষ আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক শ্রী বিষ্ণু পদ সাহা, উপদেষ্টাবৃন্দ আব্দুল করিম মোল্লা ও ফজলুল করিম প্রমুখ।


