ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত হয়েছে।
১৭ মার্চ বুধবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, মোতালেব মোল্লা, রাজশাহী জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আ, ও, ন, ম নূরুল আলম হিরু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, শমসের আলী, রিয়াজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ সহ সকল শ্রেনী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা, চিত্রাংকন, ভাষন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝ উপবৃত্তির অর্থ প্রদান কর হয়।


