ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন। সকাল থেকে দিনভর ব্যাপক কর্মসূচি পালন করা হয়। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। এর পরপরই সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন পৌর প্রশাসন, থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের নেতুত্বে একটি বিশাল র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একশত পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকির উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন, নবনির্বাচিত পৌরমেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান,মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম পৌর সচিব রবিউল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছসহবিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় এক ব্যতিক্রম আয়োজনে আলোাকিত হলো বাংলাদেশ মুজিব। ১০০ ফিট মানচিত্র,ফানুস ও একশ মশাল আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের স্বরণে মোমবাতি সমন্বয় তৈরী করা হয়। বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা প্রিন্সিপ্যাল খন্দকার গোলাম ফারুক বিপিএম বার পিপিএমসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সকল উধর্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


