ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ। রোববার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৭ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০৩ জন, কাটাখালী থানা ০৪ জন, বেলপুকুর থানা ০২ জন, শাহমখদুম থানা ০১ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৪ জন ও কর্ণহার থানা ০১ জন।
আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩২.১ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


