IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> এমএলএম কোম্পানির ৪ প্রতারক আটক

এমএলএম কোম্পানির ৪ প্রতারক আটক

ধূমকেতুর প্রতিবেদক : রাজশাহীতে বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সি নামে ভুয়া মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির চার প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) নগরীর বোয়ালিয়া মডেল থানার দক্ষিণ দড়িখড়বোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সেখানকার তিনটি বাড়ি থেকে ৩৭ যুবক-যুবতীকে উদ্ধার করা হয়েছে।

প্রতারক চক্রের সদস্যরা হলেন, রাজশাহী জেলার পুঠিয়া থানার মেছপাড়া জিউপাড়া গ্রামের মৃত আবদুল মান্নান মণ্ডলের ছেলে মো. মোহাইমিনুল হক মিনু (২৪) ও তার স্ত্রী মোসা. শিলা বেগম (২০), নাটোর জেলার সদর থানার জালালাবাদ গ্রামের মো. আসলাম আলীর ছেলে মো. শিমুল হোসেন (১৯) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার যষ্ঠিতলা গ্রামের রঞ্জন দাসের ছেলে রাকেশ দাস (৩০)।

রাজশাহী মহানগর পুলিশের নগর মুখপাত্র এডিসি গোলাম রুহুল কুদ্দুস বলেন, ভুক্তভোগীদের কাছে থেকে জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজশাহী মহানগরীতে বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সি (এমএলএম) কোম্পানি চাকরিপ্রত্যাশী বেকার যুবক-যুবতীদের কাছে থেকে সিভিসহ ৫৬০ টাকা করে নেন। এছাড়াও কোম্পানিতে যোগদান বাবদ এককালীন ৩৬ হাজার টাকা গ্রহণ করে ভুয়া কোম্পানির প্রতারকচক্র। ওই টাকার মধ্যে থাকা-খাওয়ার জন্য ১৮ হাজার টাকা ও পণ্য সামগ্রী বাবদ ১৮ হাজার টাকার হিসেব দেখায় তারা। কিন্তু কোম্পানি প্রতিজনের জন্য ব্যয় করে ১৩ হাজার ৫০০ টাকা। এরমধ্যে ৮ হাজার টাকা মূল্যের এলইডি মনিটর, ৫ হাজার ৫০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন সেট। কোম্পানি প্রতিজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।’

তিনি আরও বলেন, ‘বেকার যুবক-যুবতীরা নতুনকর্মী সংগ্রহ করে থাকে আর এভাবে বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সি বিপুল অর্থ আত্মসাৎ করতে থাকে। শুধু তাই নয় চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের চাকরি কাজ দেয়ার নামে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটক করে রাখে। এমনকি তাদের দ্বারা অনৈতিক কাজের প্রস্তাব দেয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31