IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> রাজশাহী >> বাঘায় স্বাধীনতা দিবসের কনসার্টকে কেন্দ্র করে সহিংসতা

বাঘায় স্বাধীনতা দিবসের কনসার্টকে কেন্দ্র করে সহিংসতা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দিন ব্যাপি মেলাও কনসার্ট অনুষ্ঠানে নারিদের গ্যালারিতে প্রবেশের ঘটনাকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ি ভাংচুর ও পুলিশকে লাঞ্চিত করায় সোমবার এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দিন ব্যাপি মেলা ও ডিজিটাল কনসার্টের আয়োজন করা হয়। গত ২৭ শে মার্চ রাতে দর্শক সারির কতিপয় যুবক নেশাগ্রস্থ অবস্থায় নারিদের গ্যালারিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় শৃঙ্খলা রক্ষায় আয়োজক কমিটির সদস্যরা তাদের বাঁধা দেয়। এর পরেও তারা শক্তি প্রয়োগ করে প্রবেশ করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে কমিটির লোকজন মিলিক বাঘা গ্রামের নয়ন ও রাব্বিসহ ডাঙ্গা পাড়া এলাকার সোহেল রানাকে চড় থাপ্পড় দিয়ে সেখান থেকে বের করে দেয়।

এদিকে এর জের ধরে পরের দিন রোববার (২৮মার্চ) বাঘার একটি ব্যংকে টাকা জমা দিতে যাবার পথে উপজেলা সদরে মাজার গেট এলাকায় পথরোধ করে চন্ডিপুর গ্রামের অন্তর আলী নামের এক যুবককে মারধোর করা আগের দিন লাঞ্চিত হয়ে আসা যুবকরা। এই ঘটনায় ঐ যুবকের মা বাদি হয়ে মিলিকবাঘা গ্রামের দুই যুবক এবং রবি ভান্ডারীর ছেলে মোহাম্মাদ রাব্বি (২০) রফিকুল ইসলামের ছেলে নয়ন আলী (২০) ও চন্ডিপুর ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮) এর বিরুদ্ধে লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে, মারপিট করে ৯৫ হাজার টাকা-সহ ২২ হাজার টাকা মূল্যের দু’টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেন।

অপরদিকে, সোমবার (২৯ মার্চ) দুপুরে একই ঘটনার জের ধরে চন্ডিপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দূল গণি কলেজের শিক্ষক আরিফুল ইসলামকে জোতরাঘব কমিউনিটি ক্লিনিক এলাকায় লোহার রড়, হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে পুর্বের ঘটনায় অভিযুক্তরাসহ ৭-৮ জনের একটি দল। আর এ খবরটি জানাজানি হলে চন্ডিপুর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুদ্ধ জনতা রাস্তা অবরোধ করে সুপার সনি (ঢাকা মেট্রো ব ১৫-৫২৫১) একটি যাত্রীবাহী বাস ও একটি থ্রি হুইলার (সিএনজি) ভাঙচুর করে।

খবর পেয়ে সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা-কনষ্টেবল সাগর, বিদ্যুৎ, রিপা, ডিএসবি’র এসআই নুরুজ্জামান, স্থানীয় মোশারফ হোসেন, আরিফুল ইসলাম, বাসের ড্রাইভার সাইফুল ইসলামকে ধাক্কা দেয়াসহ কিল ঘুশি মেরে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় এক নারিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বড় ছয়ঘটি গ্রামের মিলন হোসেন (৪০), শরিফুল ইসলাম (৪২), বাবুল হোসেন (৪৫), সাব্বির হোসেন (২৭), মিলিয়ারা খাতুন (৪০)।

এ বিষয়ে মেলা ও কনসার্ট আয়োজক কমিটির সভাপতি এবং বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান জানান, বাঘা সদরের কিছু উশৃংখল যুবকদের ধৃষ্টতাপূর্ণ আচরণে হামলা শিকার হয়েছে কলেজ শিক্ষকসহ কয়েকজন সাধারণ মানুষ। যার জের ধরে এলাকার বিক্ষুদ্ধ জনতা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এর একটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। অপরটি করেছেন ভূক্তভূগি লোকজন। আমরা সোমবার ৫ জনকে আটক করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031