IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে অনলাইনে জুয়া খেলায় আটক ৮

রাজশাহীতে অনলাইনে জুয়া খেলায় আটক ৮

ধূমকেতু প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেট বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এই জনপ্রিয় খেলাকে ঘিরে চলছে রমরমা জুয়া। সারাদেশে কিশোর থেকে শুরু করে বয়স্করাও জড়িয়ে পরছে এই অনলাইন জুয়ার নেশায়।

করোনা ভাইরাসের কারণে মাঠে দর্শক সমাগম না থাকলেও ঘরে বা ক্লাবে বসছে রমরমা অনলাইন জুয়ার আসর। চায়ের দোকান থেকে শুরু করে দেশের অভিজাত এলাকায় অনলাইনে চলছে এই জুয়া। এমনকি মোবাইল ফোনে বেটিং সাইট এ্যাপস দিয়েও চলছে জুয়া।

আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরপরই বলেছিলেন “রাজশাহী মহানগরীতে নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হবে। মহানগরীতে কোন অপরাধ থাকবে না।’’ পুলিশ কমিশনারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ১৩ এপ্রিল ২০২১ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জনকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করে।

রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় সম্ভ্রান্ত পরিবারের কিশোর এবং যুবক ছেলেরা বাবা মাকে না জানিয়ে গোপনে অনলাইনে আইপিএল ক্রিকেট জুয়া খেলায় জড়িয়ে পরছে। ফলে এই সব ছেলেরা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলা নিয়ে তারা অনেক রকম ভাবে জুয়া খেলছে। ম্যাচের ফলাফল যেমন কোন ওভারে কথা রান হবে? কোন বলার কত উইকেট পাবে? বা কোন ব্যাটসমান কত রান করবে? এমনকি কোন বলে কত রানা হবে? এসব নিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। পরিবারের অশান্তি তৈরি করছে ও বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পরছে। যার ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

বুধবার বেলা ১১ টায় আরএমপি সদর দপ্তরে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আরএমপি ডিবি কর্তৃক আটককৃতদের অভিভাবকগণের সাথে সরাসরি সচেতনতা ও দিকনির্দেশনামূলক কথা বলেন। পরবর্তীতে আটককৃতরা ভবিষ্যতে এরুপ কর্মকান্ডে জড়িত হবে না মর্মে মুচলেকা দিলে তাদেরকে তাদের স্ব-স্ব অভিভাবকদের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীতে অপরাধ নির্মূলের লক্ষে পুলিশ কমিশনার কিশোর ও যুব সমাজকে সঠিক পথে রাখার জন্য বিভিন্ন টুর্ণামেন্ট, মোটিভেশনাল কার্যক্রমসহ নিয়মিত খেলাধূলার আয়োজন করে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news