IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> সন্ত্রাসীদের হামলায় আহত রাসিকের নাইট গার্ড, থানায় মামলা

সন্ত্রাসীদের হামলায় আহত রাসিকের নাইট গার্ড, থানায় মামলা

ধূমকেতু প্রতিবেদক : রাজাশাহী সিটি কর্পোরেশনের নাইট গার্ড ও রাসিক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরকে (৩৬) মেরে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত সাগর নগরীর পাঠানপাড়া ঈদগাহ এলাকার হাবু শেখের ছেলে। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে প্রায় দুই ইঞ্চির মতো কেটে যায়। মাথায় তার চৌদ্দটি সেলাই পড়েছে। সেইসাথে লোহার রড দিয়ে পায়ের দিক থেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে জানান আহত সাগর। তার শরীরের নানা স্থানে আগাতের চিন্থ দেখা যায়।

সাগর বলেন, তিনি রাসিক এর একজন নাইট গার্ড। লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় দায়িত্বরত আছেন তিনি। মুক্ত মঞ্চের নিচে চরে অনেক কাশবন রয়েছে। সেই কাশবনে নানা ধরনের অপকর্ম হয়। এছাড়াও গরীব মানুষগুলো কাশবন কেটে জীবিকা নির্বাহ করে। এই কাশবনে একই এলাকার ফারুকের ছেলে ফয়সাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নানা ধরনের অপকর্ম করে আসছে। সেইসাথে যারা কাশবন কেটে বিক্রি করে তাদের নিকট থেকে চাঁদা নেয়। আর চাঁদা না দিলে মারপিট করে বলে জানান তিনি।

সাগর আরো বলেন, ফয়সালের এই অপকর্মে বাধা দিলে রোববার (২৫ এপ্রিল) মাগরীব নামাজ পরার পরে লালনশাহ্ মুক্তমঞ্চের সিড়ির নিকট গেলে ফয়সাল ও তার সহযোগি সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতারী মারপিট শুরু করে। সেইসাথে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মাথা কেটে ফেলে। এসময়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান সাগর। এ নিয়ে বোয়ালিয়া থানায় ফয়সালসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজনের নামে মামলা করেছেন বলে জানান তিনি। শুধু তাইনয় সন্ত্রাসীরা ৯টার দিকে তার অটোগ্যারেজে হামলা চালিয়ে টিভি, চেয়ার ও এসিসহ অন্যান্য সামগ্রী ভেঙ্গে ফেলেন বলে জানান সাগর।

মামলা বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার রাতেই এটেম টু মার্ডার এর ধারায় চার জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত চার থেকে পাঁচ জনের মামলা হয়েছে। আসামীরী সন্ত্রাসী প্রকৃতির বলে জানান তিনি। রোববার রাত থেকে আসামী ধরার চেষ্টা চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। শুধু এজাহারভুক্ত আসামীরাই নয়। আরো ১২-১৪জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী এর সঙ্গে জড়িত রয়েছে। যা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news