ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, শাহমখদুম থনা-০২ জন ও দামকুড়া থানা-০১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ০৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জন গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ০৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


