IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে বন্ধ দোকানঘরে যুবকের ঝুলন্ত লাশ

রাজশাহীতে বন্ধ দোকানঘরে যুবকের ঝুলন্ত লাশ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জিন্নানগর এলাকায় সোমবার বন্ধ দোকানঘরে পলাশ (২৫) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত পলাশ (২৫) নগরীর বোয়ালিয়া থানার জিন্নানগর এলাকার মৃত ওয়াসিম আলীর ছেলে।

জানা গেছে, দুপুরে বন্ধ থাকা ওই দোকানের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় পলাশের লাশ উদ্ধার করে। থানার পুলিশ পরিদর্শক আবদুল লতিফও ঘটনাস্থলে যান।

তিনি জানান, পলাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে কারণে তাঁর মা ও ভাই-বোন তাঁর সঙ্গে বাড়িতে থাকতে পারতেন না। পলাশ বাড়িতে একাই থাকতেন। আর তাঁর মা ও ভাই-বোনেরা বাসা ভাড়া নিয়ে অন্য এলাকায় থাকতেন। পলাশের বাড়ির পাশেই তাঁদের একটি পরিত্যক্ত দোকানঘর আছে। সোমবার দুপুরে সেই দোকানঘরটি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে। এ সময় এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে দোকানের সাটার ভেঙ্গে পলাশের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সুরতহাল প্রস্তুতের পর বিকালে লাশটি ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, সর্বশেষ গত শনিবার রাতে স্থানীয়রা পলাশকে দেখেছেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে শনিবার রাতে পলাশ ওই দোকানে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি নিবারন চন্দ্র বর্মন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31