IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১০ জুয়ারি আটক

রাজশাহীতে ১০ জুয়ারি আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ মে) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শামীম, আরাফাত, শ্রী রূপলাল, সম্রাট হোসেন, আকাশ, মো. মইনুদ্দিন, শামসুল ও মুস্তাকুল, বাবলু ও লাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার নাড়িকেল বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নুরুলের কলা বাগান হতে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।

ডিবির অপর একটি টিম রাত ১২ টায় মতিহার থানার নতুন বুধপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।

অপরদিকে, কশিয়াডাঙ্গা থানা পুলিশও শনিবার বিকেল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলডাঙ্গা গোরস্থানের পশ্চিম পাশে জুয়া খেলা অবস্থায় ২ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ জন পালিয়ে যায়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news