ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। রোববার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১৫ জন, তানোর থানা ০১ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০১ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ০৩ জনকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাগমারা থানা পুলিশ শ্রী সজন সিং (২২) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ চান্দু থান্দার (৩৬) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ নাজিম উদ্দিন (৩৮) কে ০৭লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


