ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) নগরীর বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৭ জন, মতিহার থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জন গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩১ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ বোতল ফেন্সিডিল, ১৪ লিটার দেশীয় চোলাইমদ ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


