ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা কৃষক দলের সদস্য এবং বাগমারা কৃষক দলের আহ্বায়ক সাইদুর রহমানের জানাযা শুক্রবার সকাল ১০টায় সম্পন্ন হয়েছে। মরহুমের নিজগ্রাম বাগমারার বকপাড়া স্কুল মাঠে জানাযা শেষে অত্র গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রী ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আলম মাস্টার, মেরাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, জেলা কৃষকদলের সদস্য রঞ্জু ও শহিদ আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
উল্লেখ্য সাইদুর রহমান (৬২) দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না —– রাজিউন)।
রাজশাহী জেলা কৃষক দলের সদস্য এবং বাগমারা কৃষক দলের আহ্বায়ক সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু ও সদস্য সচিব নাজমুল হকসহ অন্যান্য সদস্যরা।
শোকবার্তায় তারা বলেন, সাইদুর রহমান জাতীয়তাবাদী দলের একজন নির্ভিক সৈনিক ছিলেন। শত বিপদে তিনি কখনো পিছু হটেন নি। জেল জুলুম মাথায় নিয়ে তিনি দলের হয়ে কাজ করে গেছেন। তারা সবাই মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।


