ধূমকেতু প্রতিবেদক : কোভিড-১৯ এর প্রবণতা এখনো চলমান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মারাও যাচ্ছে অনেকে। এই প্রেক্ষাপটে জনগণকে করোনা বিষয়ে সচেতন করতে এবং এর সংক্রমণের কবল থেকে রক্ষা করতে রাজশাহীর রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে সপ্তাহব্যাপি জনসচেতনতা মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেইসাথে জনগণের মধ্যে মাস্ক বিতরণ ও জনগণের হাতে হ্যন্ডস্যানিটাইজার প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে নগরীর ভেড়িপাড়া মোড়ে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজপাড়া থানার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন পান্না, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, যুবনেতা তুহিন, রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহবুবুল আলম মাহবুল ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তা।
কার্যক্রমের সার্বিক তত্বাবধান, আয়োজন ও পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা সাহাবুল সরকার টুটুল।


