IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীর আমের বাজারে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব

রাজশাহীর আমের বাজারে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত দুদিন যাবত রাজশাহী অঞ্চল মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে হালকা বৃষ্টির সাথে হালকা ঝড় হাওয়া প্রবাহিত হচ্ছে। আর এর প্রভাব পড়েছে আম বাগান ও বাজার গুলোতে। স্থানীয় বাগান মালিক ও ব্যবসায়িরা বলছেন, বৃষ্টি ও হাওয়ার কারণে বড় গাছ গুলো থেকে আম নামাতে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যার কারণে আড়ৎ গুলোতে চাহিদা মোতাবেক আম আসছে না।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১১ টার সময় জেলার বৃহৎ আমের বাজার বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় অনেক কম আম আনা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের নিদের্শনা মোতাবেক সকল প্রকার গুটি আম বেচা কেনা চলছে পুরোদমে। সেই সাথে ২৫ মে থেকে গোপাল ভোগ ও রাণী পছন্দ আম বাজারে আসছে। তবে গত দুই দিন থেকে বাজারে চাহিদা অনুসারে পরিমানে অনেক কম। আর ২৮ মে শুক্রবার থেকে আসবে হিমসাগর বা ক্ষিরসাপাত।

উপজেলার ভালুকগাছি নওদাপাড়া গ্রাম থেকে আম বিক্রি করতে আসা তাহের আলী বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় গুড়িগুড়ি বৃষ্টিতে গাছ ভিজা থাকে। তার উপর মাঝে মধ্যে জোরে বাতাস বৈইছে। এই কারণে গত দুই দিন থেকে ঝুঁকি নিয়ে শ্রমিকরা বড় গাছে উঠতে চাচ্ছেন না। ছোট গাছ ও নিচে থেকে যদ্দুর আম নামাতে পেরেছি তাই বেচতে নিয়ে আসলাম।

পাবনা জেলা থেকে আগত আম ব্যবসায়ি সাইফুল ইসলাম বলেন, গতকাল আম বাজারে বিক্রেতা থেকে ক্রেতার সংখ্যা অনেক বেশি ছিল। তবে আশা করছি আজ গত কালের চেয়ে বেশী আম আসবে।

বানেশ্বর বাজারের আম আড়ৎদার শাহীনুর রহমান বলেন, বিগত বছরের তুলনায় এ বছর এখনো পুরোদমে বাজার জমে উঠেনি। তার মধ্যে দূর্যোগপূণ আবহাওয়ার কারণে বাগান মালিকরা আম কম ভাংছেন। তবে প্রশাসনিক নির্দেশনা মোতাবেক আগামিকাল থেকে ক্ষিরসাপাত আম আসা শুরু করবে। তখন বাজার আরো জমে উঠবে।

বানেশ্বর বাজার হাট ইজারদার ওসমান আলী বলেন, জেলার মধ্যে সব চেয়ে বড় আমের মোকাম এই বাজারে। এরপর বিড়ালদহ শিবপুরহাট এলাকার আড়ৎ গুলোতে আম কেনা বেচা হয়। আম মৌসুমে আড়ৎ গুলোতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। তবে গত দুই দিনের আবহাওয়ার কারণে বাজারে আম কম আসায় তাদেরও তেমন কাজ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news