IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বিএনপি নেতা শাহীন শওকতের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী পালন

বিএনপি নেতা শাহীন শওকতের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক : আজ পহেলা আগস্ট রোববার রাজশাহীতে নানা আয়োজনে পালিত হলো বিএনপি নেত্রী মমতাজ শিরিন দিলরুবা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর সহধর্মিণী।

রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এবং নর্দান ন্যাশনালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সৌজন্যে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খানী, কবর জিয়ারত ও নগরীর বিভিন্ন স্থানে গরীব, অসহায় ও দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কবর জিয়ারত ও খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন, তানজিমতান টুটুল ও অধ্যাপক সিরাজুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর আব্দুল মালেক, জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত।

আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য রেজাউল করিম রঞ্জু, জেলা ছাত্রদলের সাংগঠনিক ফয়সাল সরকার ডিকো ও দামকুড়া থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনুসহ মরহুমার পরিবারের সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, মমতাজ শিরিন দিলরুবা ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় মুন্নুজান হলের সাবেক সভাপতি, রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অফ কমার্স এর সাবেক সদস্য ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিএনপির এই নেত্রী এক বছর পূর্বে এই দিনে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে।

তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়া ও জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে জিয়া পরিবারের প্রতি আস্থা রেখে দলীয় কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছিলেন। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মরহুমা দিলরুবা শওকতের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news