IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

রাজশাহীতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : চারঘাট উপজেলার কাটাখালি থানাধীন দেওয়ানবাড়ি বেলঘরিয়ায় রাজশাহীতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাটাখালি থানাধীন বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার জিয়ারুলের কণ্যা ও বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী জিসা (৮) ও তার খালা একই এলাকার আনিসুরের কণ্যা ও বেলঘরিয়া আব্দুস সাত্তার স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরমিন (১৩)।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, বাড়ি থেকে বের হয়ে ইউসুফপুর দেওয়ান পাড়া ছোট পুকুরে গোসল করতে যায় তারা। গোসল করতে গিয়ে সাড়ে ১১টার দিকে পুকুরে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করতে শুরু করে। এর এক ঘণ্টা পর স্থানীয়রা একজনকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার মাসুদ এর পরিচালনায় ডুবুরী জুয়েল রানা আরেকজন শিশুকে উদ্ধার করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদুটিকে মৃত ঘোষনা করেন।

এদিকে, জিসা ও আরমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news