IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়ক
Home >> রাজশাহী >> রিশিকুলে বঙ্গবন্ধুর শোক দিবসে উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

রিশিকুলে বঙ্গবন্ধুর শোক দিবসে উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে উপস্থিত জনগণ ও নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বুধবার রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা।

প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, রিশিকুল ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মাহমুদা খাতুন, সাধারণ সম্পাদক শেফালী মুর্মূ, রিশিকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি খোদা বকস কাজল, সাধারণ সম্পাদক কবির উদ্দিন সরকার নয়ন, রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমৃত কুমার ও সাধারণ সম্পাদক শের আলীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। তাঁর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে দেশের আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মাত্র নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে এ দেশ স্বাধীন হয়। নব্য স্বাধীন দেশকে যখন বঙ্গবন্ধু গড়ে তোলার চেষ্টা করছিলেন, ঠিক সে সময়ে এই মহান নেতাসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের একটি কুচক্রি মহল ও বিপদগামী সেনা সদস্যরা ১৫ আগস্ট রাতের অন্ধকারে হত্যা করে। এতে করে স্বাধীনতার সুর্য্য স্তিমিত হয়ে যায়। থমকে যায় উন্নয়ন। হারিয়ে যায় গণতন্ত্র বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। তিনি এই মহান নেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় করার দাবী জানান। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31