IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাঘার হেরোইনসহ নারী গ্রেপ্তার

বাঘার হেরোইনসহ নারী গ্রেপ্তার

ধূমকেতু সংবাদদাতা, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের মাদক সম্রাজ্ঞী সীমা বেগমকে হেরোইনসহ অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর এই খবরটি জানা-জানি হলে পুলিশকে ধন্যবাদ জানান এলাকার সুধী মহল।

বাঘা থানা পুলিশের একটি মুখপত্র জানান, এ থানায় নতুন ওসি যোগদানের পর আত্মগোপনে থেকে সু-কৌশলে মাদক ব্যবসা করে আসছিল বাঘার চকছাতারী গ্রামের মাদক বিক্রেতা সুলতান আলীর মেয়ে সীমা বেগম। তার পেছনে পুলিশের সোর্স কাজ করছিল। সর্বশেষ রোববার রাত ৮ টার সময় একজন গ্রাহক সীমার বাড়ীতে হোরোইন ক্রয় করতে গেলে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) স্বপন ৩০ গ্রাম হোরোইসসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, সীমা বেগম এর পিতা এবং মাতার নামে বাঘা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তারা এ জগৎ থেকে সরে দাড়ালে গত প্রায় ৪ বছর ধরে তার মেয়ে সীমা বেগম (৩৫) স্থানীয় লোকজনসহ প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে- ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হোরোইন ব্যবসা করে আসছিলো।

অনুসন্ধ্যানে জানা গেছে, ইতোমধ্যে সীমা বেগম অত্র এলাকায় গত ৪ বছরে প্রায় ১০ বিঘা জমি এবং দুইটা ট্রাক ক্রয়সহ ফ্লাট বাড়ী নির্মাণ করেছেন। তার স্বামীর বাড়ী পাবনা জেলার নগরবাড়ী এলাকায় হলেও তিনি বিয়ের পর থেকে এখানে ঘর জামাই হিসাবে অবস্থান করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। আমি এ থানায় যোগদানের পর ইতোমধ্যে বেশ কিছু তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। এ খবর প্রচার হওয়ায় এখন অনেকেই আত্মগোপনে রয়েছে। এর মধ্যে সীমা বেগমও আত্মগোপনে ছিলো। সর্বশেষ রোববার রাতে সোর্সের মাধ্যমে সু-কৌশলে ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news