ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপি ধর্ষণ, হত্যা, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শুক্রবার বাদ জুম্মা রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ রাজশাহী মহানগর শাখা।
এদিকে, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ইমান ও ওলামা মাশায়েখের সাথে একাত্ত্বতা ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মিছিলে নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি শফিকুল ইসলাম। মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রাজশাহী জেলা সভাপতি তাজুল ইসলাম খান, ফয়সাল হোসেন মনি, তারিফ উদ্দীন, বোরহান উদ্দীন, মুরসেদ আলম, ছাত্র নেতা জহিরুল ইসলাম।


