ধূমকেতু প্রতিবেদক : ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির আহব্বানে সিরাজগঞ্জ,পাবনা,নাটোর, নওগাঁ,চাঁপাইনবাবগঞ্জ ও ঈশ্বরদীসহ আন্তঃবিভাগীয় মতবিনিময় সভা শুক্রবার বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়ন্টে একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ।
সভায় প্রত্যেক জেলায় নেতৃবৃন্দ ইলেকট্রিক ব্যবসায়ীবৃন্দের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন এবং দ্রুত অসুবিধা গুলি সমাধানের লক্ষ্যে জোটগতভাবে দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলার ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। খুলনা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির পরিচালক রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইলেকট্রিক ব্যবসা মালিক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুস্তফিজুর রহমান রিপন, নাটোর সভাপতি মতিউর রহমান দুদু, ঈশ্বরদীর সভাপতি তানজিল আলম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বানী ইসরাইল, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক আজিজুল হক, সিরাজগঞ্জ জেলার সভাপতি মোবারক হোসেন প্রমুখ।


