IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> রাজশাহী >> রাজশাহীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

রাজশাহীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে গণ অনশন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, মহিলা ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, ইসকন ও রাজশাহীর সকল পূজা মণ্ডপের নেতৃবৃন্দ এতে সংহতি জানিয়ে অংশ নেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকারে সভাপতিত্বে গণ অনশন ও বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি অনিল সরকার, মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সহ সভাপতি দেবাশীষ প্রামানিক দেবু, অধ্যক্ষ রাজকুমার সরকার, জেলার সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, মহানগরের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক শরৎ চন্দ্র সরকার, জেলার সভাপতি অম্বর সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, নগর সহ-সভাপতি আনন্দ কুমার ঘোষ, গৌতম দাস, বিপন্ন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর, সনাতন বিদ্যার্থী সংসদের সমন্বয়ক রনি সরকার, ইসকন রাজশাহী কেন্দ্রের অধ্যক্ষ রামেশ্বর দাস।

গণ অনশনের শুরুতে খেলাঘরের শিল্পীদের উদ্যোগে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়ীঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ জানান এবং এসব ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দেন। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই গণ অনশন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি চলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31