IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> রাজশাহী >> মাড়িয়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী রেজাউল হকের র‌্যালি

মাড়িয়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী রেজাউল হকের র‌্যালি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ১০ নং মাড়িয়া ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ইউনিয়নের শিকদারী ধান হাটা থেকে একটি বিশাল র‌্যালি বের করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সদস্য, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল হক। র‌্যালিটি বাজারের টাইগারপাস মোড় প্রদক্ষিণ শেষে সালেহা ইমারত গালর্স একাডেমিতে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক বলেন, আমি দীর্ঘদিন থেকে আত্মমানবতার সেবায় কাজ করে চলেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করবো বলে আশাবাদি। আমি মাড়িয়া ইউনিয়নবাসীর সাথে আছি সাথে থাকবো। ইউনিয়নবাসীর সকল উন্নয়নে এক সাথে থেকে কাজ করে যাবো। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। কারো কোন কথায় বিচলিত না হওয়ার জন্য নেতাকর্মীদের আহŸান জানান তিনি।

রেজাউল হক দীর্ঘ সময় ধরে মাড়িয়া ইউনিয়নবাসীর সেবায় কাজ চলেছেন। রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের উন্নয়নে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ইউনিয়নবাসীকে সচেতন করে চলেছেন তিনি। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য প্রতিদিন বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার সম্পাতক হাফিজুর রহমান, আওয়মী লীগ নেতা মমতাজুল ইসলাম স্বপন, সাহাদত হোসেন বাবুল, হারুনুর রশিদ, আব্দুস সালাম, আব্দুল জব্বার, রিয়াজ উদ্দীন, ওয়ার্ড যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31