ধূমকেতু প্রতিবেদক : নিউ গভঃ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার কলেজ ছাত্রলীগের উদ্যোগে ও কলেজ প্রশাসনের সহযোগিতায় কলেজের কর্মকর্তা এবং তিনটি হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে আর্থিক সাহায্য (৩৩,৩৫৫.০০ টাকা) তার পিতা সাইফুল ইসলামের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ, প্রফেসর কালাচাঁদ শীল স্যার, উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কামরুজ্জামান এবং পরিষদের সদস্যগণ, প্রফেসর ফাহমিদ হাসিব, হোস্টেল সুপারগণ ড. শাহাদাত হোসেন সরকার, ড. আব্দুল মালেক ও আবু সাঈদ, কলেজের অন্যান্য কর্মকর্তাগণ এবং বাংলাদেশ ছাত্রলীগ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইতুল হোসেন তরুসহ অন্যান্য নেতাকর্মীরা।


