ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী সরকারী কলেজের ১১ জন শিক্ষক বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকলেও বরখাস্ত হচ্ছে না। ব্যবস্থা গ্রহণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে আইনী নোটিশ দিয়ে কলেজের সাময়িকভাবে বরখাস্ত অধ্যক্ষ আব্দুর রহমান।
তিনি উল্লেখ করেন, ফৌজদারী মামলার কারণে থাকে (আব্দুর রহমান) কে ইউএনওর রিপোর্টে প্রেক্ষিততে বরখাস্ত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক, মনোবিজ্ঞানের বিভাগের প্রর্দশক ফারুক হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক হান্নান হোসাইন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুজ্জামান বকুল, দর্শন বিভাগের প্রভাষক মাইনুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শহিদুল হক, আইসিটি বিভাগের ইউনুস আলী, বিএম শাখার প্রভাষক জহুরুল ইসলাম, মার্কেটিং বিভাগের আব্দুল করিম, বিএম শাখার মাজাহারুল ইসলাম, পৌরনীতি বিভাগের তাইনুস আলীর বিরুদ্ধে অধ্যক্ষকে মারধরের ঘটনায় আদালতে চার্জশীট দাখিল করে পিবিআই।
আদালতে থেকে ১১ শিক্ষক জামিনে আসলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না ইউএনও। আব্দুর রহমানের পক্ষে আইনী নোটিশটি দিয়েছেন রাজশাহী জজ কোর্টের আইনজীবি সালাহউদ্দীন বিশ্বাস।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, আইন অনুযায়ী ১১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


