IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে পপুলার সাইন্স লেকচার

রাজশাহী কলেজে পপুলার সাইন্স লেকচার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজে ‘কৃত্রিম উপগ্রহ-বাংলাদেশে প্রবেশ’ শীর্ষক সাইন্স লেকচার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস’র কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম।

কলেজের পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস’র ফেলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের সাবেক শিক্ষক, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. একেএম আজহারুল ইসলাম। এসময় তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের চিন্তা চেতনাকে বিকশিত করতে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজ পর্যায়ে রাজশাহী কলেজেই প্রথম এই অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস’র ডিরেক্টর ড. এম আব্দুল মাজেদ, ডেপুটি ডিরেক্টর ড. সামিউল হক, আইসিটি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের প্রফেসর ড. শামস বিন তারিক, প্রফেসর সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূ-স্থির যোগাযোগ ও স¤প্রচার উপগ্রহ। ২০১৮ সালের ১১ মে যেটি উৎক্ষেপণের মধ্য দিয়ে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় ৫৭ তম স্থান করে নেয় বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news