IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> লিড নিউজ >> প্রবাস >> পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনা, নিহত ১৫

পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনা, নিহত ১৫

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রস্থলে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি ফানিকুলার দ্রুতগতিতে নিচে নেমে পাশের বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে কাঠের বাক্সের মতো ভেঙে পড়ে। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী এবং তার শিশু সন্তান রয়েছেন। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশু সন্তানকে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল দোনা এস্টেফানিয়াতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখনো পর্যন্ত বিদেশিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এই ভয়াবহ দুর্ঘটনার পর পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা জানিয়েছেন, রাজধানীতে তিন দিনের শোক পালিত হবে। তিনি বলেন, “আমাদের শহরে আগে কখনো এমন মর্মান্তিক ঘটনা ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকব।”

উল্লেখ্য, এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলারটি লিসবনের রেসতোরাদোস থেকে বাইরো আলতো এরিয়ায় যাত্রী পারাপার করে। এটি ১৮৮৫ সাল থেকে ব্যবহার হয়ে আসছে এবং প্রায় ১৪০ বছর ধরে শহরের পাহাড়ি এলাকার যাত্রী পরিবহন নিশ্চিত করছে। দুর্ঘটনার পর শহরের সকল ফানিকুলার সার্ভিস স্থগিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31