IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> লিড নিউজ >> শিক্ষা >> জানুয়ারিতে খোলার ঘোষণা রাজশাহীর বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি

জানুয়ারিতে খোলার ঘোষণা রাজশাহীর বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় রাজশাহীর বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। বেতন না পাওয়ার শিক্ষক-কর্মচারীরা চাকুরি ছেড়ে দিয়ে চলে গেছেন অন্যত্র। প্রতিষ্ঠানের বাড়িভাড়া পরিশোধ না করায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়ারও নোটিশও দিয়েছেন। প্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই প্রতিষ্ঠান খোলার সিদ্ধান নিয়েছেন কর্তৃপক্ষ।

সব ধরনের সরকারী এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রায় ৯ মাস ধরে। একের পর এক ছুটি ঘোষণায় কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কোনো সমস্যা না হলেও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনদিন বন্ধ হতে চলেছে। সারাদেশের ন্যায় রাজশাহীতে প্রতিনিয়ত তালাবদ্ধ হচ্ছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এক প্রকার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতই অবস্থা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারিদের।

ইতোমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। যারা এখনো প্রতিকূল পরিবেশে প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছেন তাদেরগুলো অতিদ্রæত বন্ধ হবে এমনও শঙ্কাও করা হচ্ছে। প্রতিষ্ঠান বাঁচানো ও শিক্ষক-কর্মচারিদের দিকে লক্ষ্য রেখে আগামী জানুয়ারির প্রথম দিকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের মালিকরা। টানা ৯ মাস বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল ইন্সটিটিউট বন্ধ থাকায় বাসা ভাড়া, শিক্ষক-কর্মচারিদের বেতন সব মিলিয়ে লাখ লাখ টাকা বাকি পড়েছে এসব প্রতিষ্ঠানের। বন্ধ থাকা এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা কঠিন সময় পার করছেন। যার কারণে সরকার যতই নিষেধাজ্ঞা দিক না কেনো তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের ব্যবস্থাপনাা পরিচালক সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২১ সালের জানয়ারি মাসের প্রথম দিকেই মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তারা প্রতিষ্ঠান খুলবে এমনটাই ঘোষণা দেয়া হয়েছে।

জানা গেছে, রাজশাহী মহানগরীতে ৩৪ টি বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট রয়েছে। এরমধ্যে পলিটেকনিক ইন্সটিটিউট ১৮টি ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট রয়েছে ১৬টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। করোনা ভাইরাসের কারণে সরকার সবধরনের সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরনের কার্যক্রম। কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়ে এসব শিক্ষা প্রতিষ্ঠান চালানো হলেও এখন বন্ধ হতে চলেছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। টানা ৯ মাস বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের বাসা ভাড়া বাকি।

ইতোমধ্যে অনেকে গুটিয়ে নিয়েছেন প্রতিষ্ঠান। যারা এখনো প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদেরও নেই শিক্ষক – কর্মচারি। বেতন না পেয়ে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা অনেক আগেই চাকরি ছেড়ে চলে গেছেন। দু’একটি প্রতিষ্ঠানে যেসব কর্মচারি বা শিক্ষক রয়েছে তারা কঠিন সময় পার করছেন। শিক্ষকদের বেতন , তাদের বাসা ভাড়া, পরিবার চালানো করার মতো খরচ নেই। সব মিলিয়ে শিক্ষক কর্মচারিরাও পড়েছেন বেকায়দায়। এক মাস দু’মাস করতে করতে ৯ মাস অতিবাহিত হওয়ায় সব আশা শেষ করে এসব বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষকরা চাকরি ছেড়ে বেকার জীবন যাপন করছেন।

এদিকে বেসরকারী এসব প্রতিষ্ঠান কবে নাগাদ খোলা হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। মূলত এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাবলম্বী হওয়ার জন্যই পলিটেকনিক বা মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের মত প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরাও পড়েছেন বেকায়দায়। অনেক শিক্ষার্থী এবার ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী ছিলেন। তারা অটোপাস করলেও কর্মক্ষেত্রে কতটা দক্ষতা দেখাতে পারবেন তা নিয়ে সংশয় শিক্ষার্থীদের মাঝে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ফর্ম ফিলাপও করতে পারেনি। তারা আগামিতে কি করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। রাজশাহীতে অনেক বেসরকারী ইন্সটিটিউট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া বা কার্যক্রম বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কি ধরনের ব্যবস্থা নেয়া হবে তা নিয়েও উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিষয়টি নিয়ে কথা বলা হয় বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সাথে। তিনি বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কোনো উপায় না পেয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছি। আগামী জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটগুলো খোলা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়া হয়েছে। শুধু রাজশাহীর বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট নয়, সারা দেশের এসব ধরনের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে বেসরকারী পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের মত অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে। যারা এখনো টিকে আছে তাদের দুরবস্থা পৌঁচেছে চরমে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য সমিতির পক্ষ থেকে ইন্সটিটিউটগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31