IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ‘র‌্যাগ-ডে নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

‘র‌্যাগ-ডে নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধের ব্যাপারে ভুল-বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ক্যাম্পাসে র‌্যাগ-ডে নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডে উৎসবকে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে তা নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বিষয়টি নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার এ বিষয়ে নতুন আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাবির জনসংযোগ দফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের বিজ্ঞপ্তিটি অসাবধানতাবশত পাঠানো হয়েছিল। তথ্যটি ভিন্নভাবে উত্থাপিত হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডে নিষিদ্ধ করা বিষয়ক তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এ জন্য দুঃখিত।

এতে বলা হয়, মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল এ রকম: র‌্যাগ-ডে পালনের নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলাপরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়।

শিক্ষা সমাপনী, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান-উৎসব-বর্ণাঢ্য র‌্যালি প্রভৃতি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031