IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ

বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল ডিগ্রি কলেজ চলতি বছর (২০২৬) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, সন্তোষজনক ফলাফল, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ড ও উপজেলা শিক্ষা প্রশাসনের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে মচমইল ডিগ্রি কলেজকে এ বছরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা হয়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মচমইল ডিগ্রি কলেজকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত মচমইল ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গ্রামীণ জনপদের উচ্চশিক্ষা বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। কলেজ প্রতিষ্ঠায় এলাকার প্রায় ৫০ জন শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী ব্যক্তি এককালীন ৪১৮ শতক জমি দান করেন।

কলেজটি প্রতিষ্ঠায় স্থানীয় দানশীল ব্যক্তি স্বর্গীয় বাবু রাখাল চন্দ্র দাশসহ একাধিক শিক্ষানুরাগীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার সোহরাব হোসেন কলেজের ভিত্তি সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

প্রতিষ্ঠার শুরুতে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান চালু হয়। পরবর্তীতে ১৯৯১ সালে বিজ্ঞান বিভাগ এবং ১৯৯৭ সালে স্নাতক (পাস) কোর্সের অনুমোদন লাভ করে। বর্তমানে কলেজে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি (পাস) পর্যায়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ, নিয়মিত পাঠদান, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিশেষ নজর দেওয়ায় মচমইল ডিগ্রি কলেজের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. এম. আবুল কালাম আজাদ–এর দক্ষ নেতৃত্বে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তাঁর তত্ত্বাবধানে পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

এ কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ স্বীকৃতি মচমইল ডিগ্রি কলেজকে ভবিষ্যতে আরও একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031