IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> লিড নিউজ >> শিক্ষা >> বন্ধের পথে রাজশাহীর কিন্ডারগার্টেন স্কুল

বন্ধের পথে রাজশাহীর কিন্ডারগার্টেন স্কুল

ধূমকেতু প্রতিবেদক : বন্ধ হতে চলেছে রাজশাহীর কিন্ডারগার্টেন স্কুলগুলো। নেই শিক্ষার্থী ভর্তি, নেই কর্মচারিদের বেতন। টানা ১০মাস বন্ধ থাকায় কমেছে এসব স্কুলের নাম ডাক। দীর্ঘ সময় পর আশা নিয়ে খোলা হয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। চালানো হচ্ছে ভর্তি কার্যক্রম। কিন্তু শিক্ষার্থী ভর্তির তেমন সাড়া মিলছে না। অভিভাবকরা এসব কিন্ডারগার্টেন স্কুলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। শিক্ষার্থী ভর্তি না থাকার কারণে ধারণা করা হচ্ছে অচিরেই বন্ধ হয়ে যাবে রাজশাহীর কিন্ডারগার্টেন স্কুলো। বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেন স্কুলগুলো খোলা হলেও শিক্ষার্থী সংকটের মুখে পড়েছে। দীর্ঘ বিরতির পর স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালালেও সাড়া মিলছে না। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে সন্তানদের ভর্তির ব্যাপারে অভিভাবকরা এক প্রকার অনিহা প্রকাশ করছেন। বেশিরভাগ শিক্ষার্থীর অভিভাবকরাই এখন ঝুঁকছেন সরকারী, বেসরকারী স্কুলের দিকে। এতে কিন্ডারগার্টেন স্কুলগুলো রীতিমত উভয় সংকটে ভুগছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে চলতি বছরে শিক্ষার্থী ভর্তি নেই বললেই চলে। যতটুকু শিক্ষার্থী ভর্তি হচ্ছে তা দিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব না বলে মনে করছেন কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ। আর এতে অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন যে তার স্কুল বন্ধ ঘোষণা করার।

জানা গেছে, রাজশাহীতে এসোসিয়শেন ভুক্ত ১৫৩টি কিন্ডারগার্টেন স্কুল ছিল। এসোসিয়েশন ভুক্ত এছাড়াও রাজশাহীর আনাচে কানাচে গত ২০১৯সালের অন্তত আরো ৫০টি প্রতিষ্ঠান গড়ে উঠে। করোনার কারণে গত বছরের মার্চ মাসে সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বন্ধ হয়ে যায় এসব কিন্ডাপরগার্টেন স্কুল। বিশেষ করে নতুন ভাবে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অনেকেই গত বছরের নভেম্বর মাসে প্রতিষ্ঠান খুলেন। বিশেষ করে করোনার কারণে একেবারে শতাধিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সরিয়ে নেয়া হয় সাইনবোর্ড। আর বাকি স্কুলগুলো ডিসেম্বর থেকে খোলা হয়। দেয়া হয় শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি। ভর্তি বিজ্ঞপ্তি দেয়া হলেও ভর্তি নেই বললেই চলে। হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ভর্তি বিজ্ঞপ্তি দেয়ার পর অভিভাবকরা একপ্রকার দ্বিধাদ্বন্দের মধ্যে পড়েন। তাদের সন্তানদের আদৌ কিন্ডারগার্টেন স্কুলোতে ভর্তি করাবেন কিনা এ নিয়ে চিন্তাত হয়ে পড়েন অভিভাবকরা। শেষ মেষ অভিভাবকরা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তাদের সন্তানদের ভর্তি না করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুযোগ সুবিধা বেশি। নিরাপত্তার বিষয়টিও রয়েছে। বিশেষ করে সরকারী স্কুলে ভর্তি করানোর পর ফি বই, বেতন নেই, ফি টিফিন, আবার মেধা ভিত্তিতে মাসিক বেতন পর্যন্ত দেয়া হয়। সব দিক থেকে বিবেচনা করে এখন অভিভাবকরা আর বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলোতে তাদের সন্তানদের ভর্তি করতে চাচ্ছেন না। যার কারণে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ফেব্রæয়ারী পর্যন্ত দেখার পর অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাবে। কারণ শিক্ষার্থী ভর্তি না হলে শিক্ষকদের বেতন হবে না, হবে না ঘর ভাড়া। মালিক পক্ষ মনে করেছিলেন এবার আশানুরুপ শিক্ষার্থী ভর্তি হলে বিগত দিনের লোকসান কিছুটা হলেও উঠবে। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোটাই উল্টো। শিক্ষার্থী ভর্তির পরিমাণ বেশি হওয়ার পরিবর্তে শিক্ষার্থী সংকটে পড়েছে এসব স্কুল। অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুলের বিগত দিনের বাড়ি ভাড়া, শিক্ষক কর্মচারিদের মোটা অংকের বেতন বকেয়া পড়ে আছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হলে বাড়ি ভাড়া ও শিক্ষক কর্মচারিদের বেতন পরিশোধ করতে হবে। কিন্তু শিক্ষার্থী ভর্তির যে হার তাতে এই মোটা অংকের টাকা মালিকদের পক্ষে পরিশোধ করতে পারবে না। আর এই অবস্থায় ফেব্রæয়ারীর পরপরই অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেয়া হবে এমনটাই ভাবছে মালিকরা।

বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল মালিকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবছর চাহিদা পূরণ না হলেও মোটামোটি ভাবে শিক্ষার্থী ভর্তি হয়। কিন্তু এবার এই চিত্র পুরোটাই উল্টো। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নামিদামি কিন্ডারগার্টেন স্কুলগুলোতেই শ’-এর কোটা পূরণ হয়নি। আর যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান নতুন তাদের ২০ থেকে ৩০ অথবা ৫০জনের বেশি শিক্ষার্থী ভর্তি হয়নি। চলতি মাসের পুরোটাই শিক্ষার্থী ভর্তি চালানো হবে। এতে খুব বেশি শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলগুলো পাবে এমনটা আশা করতে পারছেন না কর্তৃপক্ষ। যার কারণে এ মাসটা অপেক্ষায় রয়েছে কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষরা। এরপরই সিদ্ধান্ত হবে তারা স্কুল রাখবেন কি বন্ধ করে দিবেন। কারণ ১শ’ জন শিক্ষার্থী নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব না বলে মনে করছেন অনেকেই।

বিষয়টি নিয়ে কথা বলা হয় রাজশাহী কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সাথে। তিনি জানান, সরকার চাইলে কিন্ডারগার্টেন স্কুলগুলো বাচিয়ে রাখতে পারতো। কিন্ডারগার্টেন স্কুলগুলো বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন করা হয়েচে। মানববন্ধন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু সরকারের পক্ষে কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি জানান, প্রতিটি কিন্ডারগার্টেন স্কুল ঋণের বোঝা মাথায় নিয়ে আছে। তাদের চিন্তা ছিল এবার শিক্ষার্থী ভর্তি হলে সেই ঋণ কিছুটা হলেও মাথা থেকে নামবে। কিন্তু এখন সেই ঋওণের পরিমাণ আরো বেড়ে গেছে। স্বল্প সংখক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠান চালানো কারোই পক্ষে সম্ভব হচ্ছে না। তাই কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ করে দেয়া ছাড়া কোনো রাস্তা দেখছে না মালিকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31